আমিনুল করিমের মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাজিরহাট কলেজের তৎকালীন সহসভাপতি (ভিপি) ছাত্রলীগ নেতা আমিনুল করিম জাহাঙ্গীরের ২২তম মৃত্যুবার্ষিকী ৭ এপ্রিল পালিত হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এ উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা সংগঠনের সাধারণ সম্পাদক বেদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন নুরে আলম সিদ্দিকী, নাসির উদ্দিন, কামাল উদ্দিন, সুরঞ্জন চক্রবর্তী, কফিল উদ্দিন প্রমুখ। সকালে প্রয়াতের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিজ্ঞপ্তি।