আমির আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঞ্চনা আর প্রতারণার শিকার হয়েছিলেন জাতীয় অ্যাথলেটিকসের প্রথম দিনে। জেতা সোনাও ছিনতাই হয়ে যায় আমির আলীর। শেষ পর্যন্ত সেটি ফিরিয়ে দিতে বাধ্য হয় ফেডারেশন, ১০ হাজার মিটারে সোনা জেতার পর। এ সপ্তাহের তারকা খুলনার তরুণ অ্যাথলেট আমির আলী খেলাধুলায় কবে প্রথম পুরস্কার—প্রথম পুরস্কার পাই ২০০০ সালে। সেবার আমাদের বরণপাড়া গ্রামের রুপালি সমাজকল্যাণ সংঘের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়েছিলাম।পাঁচ হাজার মিটারে সোনা ছিনিয়ে নেওয়ার পর যা ভেবেছিলাম—ভেবেছিলাম, অন্য অনেক জায়গায় দুর্নীতি থাকলেও খেলায় কোনো দুর্নীতি নেই। আমি এত দিন জেনে এসেছি, সবার আগে দৌড়ালেই প্রথম হওয়া যায়। কিন্তু এখানে আমি আগে দৌড়েও প্রথম হতে পারলাম না। আমার সোনা ছিনতাই করা হলো। সেদিন খুবই কষ্ট পেয়েছিলাম।আর যে কাজে পারদর্শী—আমি আসলে গ্রামের ছেলে। কৃষিকাজ করি। শরীর দিয়ে যত রকম কাজ করা যায়—এই ধরেন মাটি কাটার কাজ, সারা দিন মাঠে ধান লাগানোর কাজ—এসবে আমি বেশ পারদর্শী।প্রিয় গানের কলি—প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের একটা গান আমার খুব ভালো লাগে। গানটা হলো—‘বড় সাধ জাগে একবার তোমায় দেখি, কত দিন দেখিনি তোমায়...’।দৌড়ানোর সময় যে চিন্তাটি মাথায় থাকে—তখন আমি একটা কথাই চিন্তা করি, সারা বছর ট্রেনিং করলাম এই একটা দিনের জন্য, আজ আমাকে তাই ভালো করতেই হবে। ওই কষ্টের কথা মনে করে তখন বেশি করে দৌড়াই।পুরস্কার যাকে উৎসর্গ করতে চাই—আমার কোচ জয়নাল আবেদীন ও মা-বাবাকে। কোচ আমার জন্য অনেক কষ্ট করেছেন।যে তিনটি জিনিস সব সময় সঙ্গে রাখি— আগে আমার মোবাইল ফোন ছিল না। তখন মাঠে কাজ করতে গেলে রেডিও সঙ্গে রাখতাম। এখন মোবাইল ফোনের পাশাপাশি রেডিওটাও রাখি। আর আমার বিজেএমসি ক্লাবের জার্সিটা থাকে সঙ্গে।দৌড়ে পিছিয়ে পড়লে ভাবি—তখন মনে হয় ট্রেনিংয়ে হয়তো কোনো সমস্যা ছিল। আমাকে আরও ভালোভাবে দৌড়াতে হবে।প্রিয় উক্তি— কখনো মিথ্যা বলবেন না। কাউকে ঘুষ দেবেন না। কারোর কাছ থেকে ঘুষ নেবেনও না।প্রিয় অ্যাথলেট— দেশে সেনাবাহিনীর অ্যাথলেট দূরপাল্লার দৌড়ের আনিসুর রহমান ভাই। বিদেশে উসাইন বোল্ট।অন্য খেলায় প্রিয় খেলোয়াড়—আমি আর্জেন্টিনার ভক্ত। লিওনেল মেসি আমার প্রিয় খেলোয়াড়।সামনে যা করতে চাই—ভালো একজন অ্যাথলেট হওয়ার স্বপ্ন দেখি।বাংলাদেশের যে দিকটি বদলে দিতে চাই—আমি খুব নিম্নবিত্ত পরিবার থেকে কষ্ট করে অ্যাথলেট হয়েছি। আমি চাই, যদি একটা আন্তর্জাতিক মানের অ্যাথলেটিকস একাডেমি গড়তে পারতাম, সেখানে আমার মতো যারা মাঠেঘাটে কাজ করে তৃণমূল পর্যায় থেকে উঠে আসে, তাদের সাহায্য করতাম। আর একটা কথা, আমার ক্ষমতা থাকলে দেশের দুর্নীতি বন্ধ করতাম।প্রথম সোনা জয়ের অনুভূতি—আমার খুবই ভালো লাগছিল। দেশের সবচেয়ে বড় গেমসে আমি পদক জিতেছি। আমার মনে পড়ে যাচ্ছিল মা-বাবার কথা। আলাদিনের দৈত্যের কাছে তিনটি চাওয়া—আমি সুন্দর একটা চাকরি চাই। এরপর আমার ইচ্ছা, আমার বাবাকে হজ করানো। মানুষ কথায় বলে না সাধ আছে সাধ্য নেই। আমারও সেই অবস্থা। যদি প্রতিষ্ঠিত হতে পারি, বাবাকে হজে পাঠাব। আমার শেষ চাওয়া মা-বাবা, ভাইবোন—সবাইকে নিয়ে যেন একসঙ্গে সুখে-শান্তিতে থাকতে পারি।সাক্ষাৎকার গ্রহণ: বদিউজ্জামান