আমির ভান্ডার কেন্দ্রীয় পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটিয়া আমির ভান্ডার কেন্দ্রীয় পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন ১১ নভেম্বর রাতে আমির ভান্ডার দরবার শরিফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন সৈয়দ ফখরুদ্দিন শাহ।
অনুষ্ঠান পরিচালনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এম মঞ্জুরুল আলম চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ। সম্মেলন উদ্বোধন করেন গোলাম মওলা চৌধুরী। এতে উপস্থিত ছিলেন শামুনুর রশিদ আমিরি, নুরুল ইসলাম, এস এম এ কে জাহাঙ্গীর আমিরি প্রমুখ।
কাউন্সিল অধিবেশনে সৈয়দ মুশকিল খোশা আমিরিকে চেয়ারম্যান ও এম মঞ্জুরুল আলম চৌধুরীকে মহাসচিব করে ২৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় পরিষদ গঠন করা হয়।