আমিরাত সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু পরিষদের ইফতারে অতিথিরা
বঙ্গবন্ধু পরিষদের ইফতারে অতিথিরা

বঙ্গবন্ধু পরিষদ: ১৯ জুলাই শনিবার বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি শাখার উদ্যোগে আয়োজন করা হয় ইফতারের। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ ইমরান।

ইফতারপূর্ব আলোচনায় রাষ্ট্রদূত জানান, আমিরাতে বাংলাদেশিদের ভিসা চালু করতে বাংলাদেশ থেকে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল কিছুদিনের মধ্যেই আমিরাত সফর করবে। বাংলাদেশ দূতাবাস ভিসা চালু করার জন্য কাজ করে যাচ্ছে। শিগগিরই ভিসা চালু হবে।

আবুধাবির রয়েল ক্যাসল হোটেলের বলরুমে অনুষ্ঠিত এ ইফতারে বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার্ তীব্র নিন্দা জানান। পরে দেশ, জাতি, প্রবাসী ও মুসলিম উম্মার কল্যাণে দোয়া করা হয়।

প্রবাসী সাংবাদিক সমিতির ইফতার
প্রবাসী সাংবাদিক সমিতির ইফতার



প্রবাসী সাংবাদিক সমিতি: ২২ জুলাই মঙ্গলবার দুবাইয়ের কেজিএন হোটেলে বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন প্রবাসী সাংবাদিক সমিতির উদ্যোগে আয়োজন করা হয় এক ইফতার পার্টির। এতে সমিতির সদস্যরা যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সিলর ড. তানভির মনসুর।

ইফতার শেষে সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের জন্য আলী আকবরকে আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন ফারুক মাহমুদ চৌধুরী, মশিউল আলম, শৈবাল বড়ুয়া।
এম আবদুল মন্নান
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত