আমিরাতে ঈদ পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন একজন বক্তা
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন একজন বক্তা

বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটি: গত ১ আগস্ট শুক্রবার বৃহত্তর কুমিল্লা সোসাইটির উদ্যোগে আমিরাতের শারজাহর হুদায়বিয়া রেষ্টুরেন্টের হলরুমে এক ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির আহবায়ক ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ। বক্তব্য দেন মাহবুব আলম, শাহ মাসুদ, প্রকৌশলী নওশের আলী, প্রকৌশলী শহিদুল ইসলাম, কামরুজ্জমান কামাল, জাকির হোসেন, পারভেজ, নুরুন নবী, শাহজান মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, আমরা কুমিল্লাবাসীরা প্রবাসে থাকলেও আমাদের মন প্রতিনিয়ত থাকে দেশে। আমরা দেশের জন্য কাজ করতে ইচ্ছুক। স্বাধীনতার পর দেশে সুষম উন্নয়ন হয়নি। ফলে বৃহত্তর কুমিল্লায় কাঙ্খিত উন্নয়ন হয়নি। কুমিল্লার গ্যাস দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হলেও কুমিল্লার অনেক এলাকায় এখনো গ্যাস সরবরাহ লাইন তৈরি করা হয়নি। এ ব্যাপারে আমাদের উদ্যোগী হতে হবে। প্রয়োজনে আমাদের নিজস্ব অর্থায়নে করা হবে হাসপাতাল, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন অবকাঠামো। এমনটাই বলেছেন সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটির নেতৃবৃন্দরা। তাঁরা বৃহত্তর কুমিল্লাকে বিভাগ এবং কুমিল্লায় একটি আন্তর্জাতিক মানের বিমান বন্দর নির্মাণেরও দাবি করেন। আলোচনা অনুষ্ঠান পরিচালনা করে এস এম নিজাম ও জাহাঙ্গির আলম।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্র অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের নানা পরিবেশনা সকলকে মাতিয়ে রাখে। নৈশভোজের পর অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এম আবদুল মন্নান
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত

আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন একজন বক্তা
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন একজন বক্তা



আবুধাবী আওয়ামী লীগ:
৩০ জুলাই বুধবার আবুধাবী আওয়ামী লীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবুধাবির কর্নিশ পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ ইউসুফ। বক্তব্য রাখেন আলহাজ্ব নুরুল আলম, শাহ আলম ভূঁইয়া, সোহেল মাঝি, মাসুদ চৌধুরী, বশির ভূঁইয়া, সাদেক হোসেন ও মোহাম্মদ মামুন প্রমুখ।
সভায় বক্তারা সমুদ্র জয়ের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারের সফলতার এ ধারা অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রকৌশলী নজরুল ইসলামের পরিচালনায় ইউনাইটেড বাংলা ব্যান্ডের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। তাঁদের নানা পরিবেশনা উপস্থিত নানা দেশের প্রবাসীসহ বাংলাদেশিদের মাতিয়ে রাখে।
নিমাই সরকার
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত