আমিরাতে বাংলাদেশ সমিতির ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বক্তব্য দিচ্ছেন প্রধান অতিথি
বক্তব্য দিচ্ছেন প্রধান অতিথি

সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ সমিতি রমজান উপলক্ষে ১৭ জুলাই শনিবার আবুধাবিতে এক ইফতারের আয়োজন করে। আবুধাবির রুচি হোটেলের হলরুমে এই ইফতার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দুতাবাসের কাউন্সিলর মোহাম্মদ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শারজাহ বাংলাদেশ সমিতির সভাপতি হাজী শরাফত আলী,  আবুধাবির বাংলাদেশ স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর আনিসুল হাসান, বিমানের আঞ্চলিক ব্যবস্থাপক সালমান হায়দার, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।

ইফতারে অতিথিরা।
ইফতারে অতিথিরা।



ইফতারের আগে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে রমজানের গুরুত্ব ্ও তাত্পর্য নিয়ে আলোচনা করেন মওলানা আবদুর রহিম। অনুষ্ঠানে প্রধান অতিথি রমজানের সংযম ও আত্মশুদ্ধির শিক্ষার মাধ্যমে প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, আরব আমিরাতে বাংলাদেশিদের ইমেজ সংকট দুর করতে সকলকে একযোগে কাজ করে যেতে হবে। এরপর দেশ, জাতি, প্রবাসী বাংলাদেশি ও মুসলিম বিশ্বের  কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলহাজ্ব  দিদারুল আলম, জাকের হোসেন খতীব, আবুল কালাম আজাদ, আবদুল কুদ্দুস, ইসা আহমদ, মাহাবুবুল আলম, মাহবুব রানা, আরমান হোসেন, নুর হোসেন প্রমুখসহ বিপুল সংখ্যক বাংলাদেশি উপস্থিত ছিলেন।

আলোচনা সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আবদুল ছালাম তালুকদার।

এম আবদুল মন্নান

আবুধাবি, আরব আমিরাত