আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ভবন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদের নতুন নির্মিত ভবন ১০ মার্চ উদ্বোধন করা হয়। এতে ব্যয় হয় প্রায় ৫৬ লাখ টাকা। ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আবু রেজা নিজামুদ্দীন নদভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিরাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী। সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে উন্নয়নের লক্ষ্যে ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ব্যাপক উন্নয়নমূলক কাজ করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিজনূর রহমান, প্রকৌশলী প্রতিপদ দেওয়ান, নুরুচ্ছাফা চৌধুরী, কেপায়েত উল্লাহ, মিলন দাশ প্রমুখ।