আমিরাবাদ কালী মন্দিরে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ কালীমন্দিরে ২৪ জুলাই রাতে চুরি সংঘটিত হয়েছে। এ সময় মন্দিরের মূর্তি ও অন্যান্য সরঞ্জাম খোয়া যায়।মন্দির কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল মজুমদার জানান, মন্দিরের পাঁচটি পিতলের মূর্তি, সাজসজ্জার (ডেকোরেশন) মালামাল, মাইক, বৈদ্যুতিক সরঞ্জামসহ তিন লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়। স্থানীয় কিছু চিহ্নিত সন্ত্রাসী এ ঘটনা ঘটাতে পারে। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারা দিবা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শহীদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ প্রসঙ্গে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শহীদ বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সন্দেহভাজনদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।