আমের মিষ্টি
পাকা আম এমনিতেই মিষ্টি। আর এই আমের মিষ্টি দিয়ে যদি তৈরি হয় পছন্দের কোনো মিষ্টান্ন তবে তো দুয়ে দুয়ে চার! আমের মিষ্টির রেসিপি দিয়েছেন নাসরিন আলম আম-ছানার পুডিংউপকরণ: ছানা এক কাপ, ডিমের সাদা অংশ (দুটি ডিমের), গুঁড়ো দুধ- আধা কাপ, চিনি-আধা কাপ, পানি-আধা কাপ, এলাচগুঁড়া চা চামচের চার ভাগের এক ভাগ ও পাকা আমের টুকরা (ছোট ছোট) দেড় কাপ।প্রণালী: আম ছাড়া ওপরের সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে।পুডিংয়ের ছাঁচে ক্যারামেল করে নিতে হবে। ব্লেন্ড করা উপকরণে আমের টুকরা মিলিয়ে ছাঁচে ঢেলে ভাপে জমিয়ে নিতে হবে। এতে ৩০-৪৫ মিনিট সময় লাগবে। ডিশে উল্টে নিয়ে সাজিয়ে পরিবেশন করুন।ম্যাংগো ডিলাইটউপকরণ: আমের টুকরা-দুই কাপ, ভ্যানিলা আইসক্রিম-দুই কাপ, ম্যাংগো আইসক্রিম-এক কাপ, ম্যাংগো জেলো ও ক্রিম সাজানোর জন্য।প্রণালী: আইসক্রিমের গ্লাসে এক লেয়ার আম, এক লেয়ার ভ্যানিলা আইসক্রিম, এক স্তর ম্যাংগো আইসক্রিম, এক স্তর ভ্যানিলা আইসক্রিমের ওপরে আম, জেলো ও ক্রিম দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।আম, দুধ ও কর্নফ্লেক্সউপকরণ: দুধ-এক কাপ, আমের টুকরা-এক কাপ, কর্নফ্লেক্স-এক কাপ, চিনি-আধা টেবিল চামচ।প্রণালী: দুধে চিনি মিলিয়ে নিন। সার্ভিং বোলে দুধ ঢেলে ওপরে কর্নফ্লেক্স ও আম দিয়ে পরিবেশন করুন। খুবই সুস্বাদু নাশতা।আমের কাস্টার্ডউপকরণ: পানি-তিন কাপ, গুঁড়ো দুধ-দুই কাপ, চিনি এক কাপ, কাস্টার্ড পাউডার-এক টেবিল চামচ, কর্ন ফ্লাওয়ার-এক টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স-আধা চা চামচ, ডিমের কুসুম দুটি।প্রণালী: ওপরের সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে প্যানে ঢেলে নিতে হবে। জ্বাল করতে করতে ঘন হয়ে উঠলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।পাকা আমের টুকরা তিন কাপ, ম্যাংগো জেলো ও সফট ক্রিম সাজানোর জন্য ডিশে এক লেয়ার আম, এক লেয়ার কাস্টার্ড ওইভাবে তিন থেকে চার লেয়ার করে সেট করে ওপরে জমানো জেলো ও ক্রিম দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন ।