আমেরিকান কর্নারে প্রযুক্তিসুবিধা
চট্টগ্রাম আমেরিকান কর্নারে বিভিন্ন ধরনের প্রযুক্তিসুবিধা পাওয়া যাচ্ছে। এখানে রয়েছে ইন্টারনেট ব্যবহারের সুযোগ। থাকছে বেশ কিছু ডিজিটাল রিসোর্স। আর এসব সুবিধা মিলছে আমেরিকান কর্নারের নতুন ভবনে। ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় (আইইউবি) চট্টগ্রামের সপ্তম তলায় গত মঙ্গলবার কর্নারের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা।এখানে ডিজিটাল রিসোর্স হিসেবে রয়েছে বিভিন্ন ধরনের সিডি। এগুলো হচ্ছে এনকার্টা এনসাইক্লোপিডিয়া, এনসাইক্লোপিডিয়া আমেরিকানা, ফ্ল্যাশব্যাক এটলাস, ন্যাশনাল গ্যালারি অব আর্ট, ওয়ার্ল্ড বুক এনসাইক্লোপিডিয়া, লাইফ ইন পাইওনিয়ার আমেরিকা প্রভৃতি।ওয়েব ডিজাইন কর্মশালা ৩ ও ৪ ফেব্রুয়ারিচট্টগ্রামে দুই দিনের ওয়েব ডিজাইন কর্মশালার আয়োজন করেছে চিটাগাং অনলাইন প্রফেশনালস কমিউনিটি (সিওপিসি)। কর্মশালা অনুষ্ঠিত হবে ৩ ও ৪ ফেব্রুয়ারি। এতে এইচটিএমএল, সিএসএস, ড্রিমওয়েভারস, সি-প্যানেল, ওয়েব সার্ভার ইত্যাদি বিষয়ের ওপর ধারণা দেওয়া হবে। কর্মশালায় সহযোগী হিসেবে থাকবে চিটাগাং রিসার্চ ইনিশিয়েটিভ (সিআরআই)। কর্মশালা সম্পর্কে বিস্তারিত ফোনে (০১৭১৫-১৬২৭১৮, ০১৯১১-৪৪৫৫৫৪) জানা যাবে। বিজ্ঞপ্তি।