আমেরিকান সেন্টার পরিচালকের সাদার্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেরিকান সেন্টারের পরিচালক অ্যান ব্যারোস ম্যককনেল ও প্রফেশনাল এক্সচেঞ্জ পরিচালক পারভিন ইলিয়াস সম্প্রতি চট্টগ্রামের সাদার্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তাঁরা উপাচার্য মোহাম্মদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। আলোচনায় সাদান ও আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়েরর মধ্যে শিক্ষা ও গবেষণা বিনিময় কীভাবে বাড়ানো যায় এবং আমেরিকান সেন্টার থেকে সাদার্ন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কীভাবে আরও বেশি সহযোগিতা পেতে পারে, তা উঠে আসে। আলোচনায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য শরিফুজ্জামান, ইংরেজি বিভাগের প্রধান শামসুজ্জামান খান, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান ও রেজিস্ট্রার মনতাজুল ইসলাম চৌধুরী। বিজ্ঞপ্তি।