আমেরিকার নির্বাচন কেন গ্রহণযোগ্য হয়নি
বারাক ওবামা আর মিট রমনির দেশে নির্বাচন হলো। বারাক ওবামা আবারও জয়ী হয়েছেন। কিন্তু সেই নির্বাচন কি গ্রহণযোগ্য হয়েছে সবার কাছে? বাংলাদেশে বসে সেই প্রশ্ন তোলা যেতেই পারে। কোনো মানুষ কী কী কারণে নির্বাচন গ্রহণযোগ্য হয়নি বলে দাবি তুলতে পারে। এর ফন্দি তুলে ধরেছেন নূর সিদ্দিকীবাংলাদেশি পর্যবেক্ষকভোটের দুই দিন আগেই ভোটাররা আগাম ভোট দেওয়ায়, নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ না পাওয়ায় এবং আমেরিকান কোনো টেলিভিশন বাংলাদেশি পর্যবেক্ষকের মতামত না চাওয়ায় নির্বাচন সুষ্ঠু হয়নি বলে মনে করছে তারা।পাতি কর্মীএত্ত বড় নির্বাচন গেল, কিন্তু হাতে তো কানাকড়িও পড়ল না। কর্মী হয়েই যদি টাকা না পাই, তাহলে ভোটাররা যে একটা বিড়িও পায় নাই, তা হলফ করে বলা যায়। যদি ভোটাররা নির্বাচন উপলক্ষে কিছুই না পান, আমরাও কিছু না পাই, তা হলে এই নির্বাচন সুষ্ঠু হয়েছে, তা কেমনে বলি।সন্ত্রাসীনির্বাচনে সন্ত্রাসীদের ওপরই তো প্রার্থীদের থাকে পুরো ভরসা। কিন্তু ওবামা-রমনি কোনো সন্ত্রাসী দিয়ে অপরের কর্মীদের ওপর হামলা না করানোয় সন্ত্রাসীরা হতাশ। তারা এই নির্বাচন মানতে পারছে না।চা-দোকানিনির্বাচন হবে, আর চা বিক্রি বাড়বে না এটা কি হয়! নির্বাচনে চায়ের দোকানগুলোর ব্যবসা ফুলে-ফেঁপে না ওঠায় চরম ক্ষুব্ধ দোকানিরা। বেশি দামে কফিনে দেওয়া চা জোগাড় করে দোকানিদের পথে বসার জোগাড় হয়েছে। তাই তারা নির্বাচনে কারচুপি হয়েছে বলে দাবি তোলার কথা ভাবতেই পারে।