আম্মুর মোবাইল জ্ঞান
মোবাইল ফোন আমার আম্মুর খুব প্রিয় বস্তু। তবে ফোনসেট সম্পর্কে তাঁর জ্ঞান খুবই অল্প। কখনো তিনি ফোনবুক থেকে নম্বর বের না করে কাগজে লেখা নম্বর দিয়ে কল করেন। আম্মুর এই অল্পবিদ্যা মাঝেমধ্যেই মজার ঘটনার জন্ম দেয়।একদিন ড্রয়িংরুমে মোবাইল ফোন রেখে আব্বু ঘুমাতে গেলেন। রাতে কে যেন মিসকল দিল। আম্মু খুব উৎসাহ নিয়ে দেখতে গেলেন এবং এসে বললেন যে, মিনু মামা (এক দূর সম্পর্কের মামা) মিসকল দিয়েছেন। এত রাত করে মিনু মামা মিসকল দিলেন ভেবে আব্বু একটু অবাক হলেন। পরদিন সকালে উঠে দেখা গেল, রাতে আম্মু ভুলে এক্সিট চাপ দিয়েছিলেন। ফলে মিসকল লিস্ট চলে গিয়ে ওয়ালপেপার এসেছিল, যার এক কোণে লেখা ছিল মেনু। একেই আম্মু মিনু ভেবেছিলেন।একদিন আম্মু ছোট খালাকে জিজ্ঞেস করলেন, ‘এই! তোর মোবাইল কোন কোম্পানির?’ খালা বললেন, ‘নকিয়া।’ আম্মু বললেন, ‘আমারটা একটেল।’ চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম।