আর আই চৌধুরীর স্মরণে সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, আর আই চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। প্রফেসর আর আই চৌধুরী স্মৃতি সংসদের এক সভা ১২ অক্টোবর সংসদের সভাপতি আ ন ম মুনির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন অধ্যাপক রাশিদা খানম, নূরউল আরশাদ চৌধুরী, নাসিমুল গণি, মুহাম্মদ মুসা খান, এ টি এম আফতাব, জসিম উদ্দিন চৌধুরী, কাজী জসিম, আবদুর রহিম প্রমুখ। আগামী ৩০ অক্টোবর নাসিরাবাদ সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় রাজনীতিবিজ্ঞান বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য স্মৃতি সংসদ ও রাজনীতিবিজ্ঞান বিভাগ প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।