আর এফ পুলিশ প্লাজার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরএফ পুলিশ প্লাজার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক
আরএফ পুলিশ প্লাজার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক

নগরের নন্দনকাননে ১৪ জুন আর এফ পুলিশ প্লাজা প্রকল্পের উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলামের সভাপতিত্বে অালোচনা সভায় আরও বক্তব্য দেন পুলিশের সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মঈনুর রহমান চৌধুরী, নগর পুলিশের কমিশনার আবদুল জলিল মণ্ডল, অতিরিক্ত মহাপরিদর্শক গাজী মোজাম্মেল, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী, আর এফ প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান, দোকান মালিক সমিতির সভাপতি এ আর এম শামীম উদ্দীন প্রমুখ।
পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, আর এফ পুলিশ প্লাজা প্রকল্পটি বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের একটি প্রতিষ্ঠান। এই প্রকল্প থেকে অর্জিত সম্পূর্ণ অর্থ দুস্থ, আহত ও নিহত পুলিশ সদস্য এবং তঁাদের পরিবারের কল্যাণে ব্যয় করা হবে। বিজ্ঞপ্তি।