আর চাপ নিতে পারছি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকাল ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ শব্দযুগলের সঙ্গে কম-বেশি অনেকেরই পরিচয় আছে। ‘চাপে আছি’—খুবই প্রচলিত দুটো শব্দ। এই ‘চাপ’ বা ‘স্ট্রেস’ মোটেও স্বাস্থ্যকর নয়। জনস্বাস্থ্য বিবেচনায় ‘চাপ’ হচ্ছে একটি মারাত্মক স্বাস্থ্য-ঝুঁকি। বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ায় এই ‘চাপ’। অফিসের কাজের চাপ, বাসার কাজের চাপ, সংসারের চাপ, সমাজের চাপ—নিত্যদিনের এতসব চাপ শরীর আর মন সইবে কী করে? তাই এর বহিঃপ্রকাশ ঘটে উচ্চ রক্তচাপ, হূদেরাগ, ডায়াবেটিস, মানসিক রোগ, স্ট্রোক ইত্যাদির মাধ্যমে। চাপ কমানোর উপায় কী চাপের উৎস খুঁজে বের করুন। বলাটা যত সহজ (কিংবা লেখাটা) করাটা ততটাই কঠিন। চাপ বদলাতে হলে নিজেকে বদলাতে হবে আগে। একটা ছোট তালিকা বানান। লিখুন, কী কী কারণে আপনি চাপ অনুভব করেন, চাপে পড়েন। শারীরিক ও মানসিকভাবে আপনি চাপ সামলান কীভাবে। আপনার প্রতিক্রিয়া কী হয়। কীভাবে আপনি চাপমুক্ত হয়ে থাকেন। একটি ডায়েরি রাখুন। কৌশল আছে একচাপ কমানোর স্বাস্থ্যকর কৌশল আছে, আছে অস্বাস্থ্যকর কৌশলও। ধূমপান, মদ্যপান, বেশি খাওয়া বা কম খাওয়া, চাপ কমানোর বড়ি খাওয়া, বেশি ঘুমানো ইত্যাদি চাপ কমানোর অস্বাস্থ্যকর উপায়। স্বাস্থ্যকর উপায় হলো— হয় পরিস্থিতি পাল্টানো অথবা নিজের প্রতিক্রিয়া পাল্টানো। প্রতিটি মানুষই আলাদা, প্রত্যেকের পরিস্থিতি আলাদা, প্রতিক্রিয়াও আলাদা। তাই প্রথম কৌশল হলো, চাপকে পরিহার করা অথবা পরিবর্তন করা, আর তা না পারলে চাপে খাপ খাওয়ানো অথবা চাপকে গ্রহণ করা। অপ্রয়োজনীয় চাপ পরিহার করুন ‘না’ বলতে শিখুন। আপনার সীমাবদ্ধতা জানুন। সব কাজ আপনাকেই করতে হবে। যারা আপনার চারপাশে চাপ তৈরি করে তাদের সঙ্গ পরিহার করুন, না পারলে যতটা পারেন তাদের সঙ্গে কম সময় অতিবাহিত করুন। মেজাজ খারাপ হওয়ার বিষয়গুলো এড়িয়ে চলুন। কাজের তালিকা করুন। কাজের পরিমাণ বেশি হলে ‘আবশ্যক’ এবং ‘হলে ভালো’—এ ধরনের কাজের ধরন আলাদা করে নিন। যে কাজগুলো না করলেও চলে সেগুলো বাদ দিন অথবা তালিকার নিচে রাখুন। পরিস্থিতি বদলে দিন কোনো বিষয়ে বা কারও ওপর বিরক্ত হলে বিরক্তির কারণটা ব্যক্ত করুন, চেপে রাখবেন না। সমঝোতা করুন । প্রত্যয়ী হোন। আপনার সময়কে যথাযথভাবে ব্যবহার করুন। আপনার একটা রিপোর্ট জমা দিতে হবে কাল—এমন সময় ঘনিষ্ঠ বন্ধু চলে এল আড্ডা দিতে, তাঁকে বলুন আপনার হাতে মিনিট পাঁচেক সময় আছে, এর বেশি নয়। সময়কে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসুন, চাপ আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। খাপ খাইয়ে নিন, বিরূপ পরিস্থিতিতেও ধরুন পরিস্থিতি পাল্টাতে পারছেন না, দরকার কী চাপ নেওয়ার, বদলে ফেলুন নিজেকে, নিজের মেজাজ-মর্জি। খাপ খাইয়ে নিন। সমস্যাটা ঘুরিয়ে দেখুন। ভীষণ ট্রাফিক জ্যামে বসে আছেন, রেডিওতে গান শুনুন, জরুরি ফোনগুলোকে সেরে নিন, চোখ বন্ধ করে নিজের একাকিত্বকে উপভোগ করুন। বড় ছবিটাকে দেখুন, দেখার বিস্তৃতি বাড়ান। চাপের সময় কমান। কতক্ষণ চাপে থাকব আমি, জিজ্ঞেস করুন, একদিন, এক সপ্তাহ, মাস, বছর... না, বরং যথাশিগগিরই সম্ভব চাপের স্থায়িত্ব কমান। সবচেয়ে ভালো করার ইচ্ছে থেকেই ‘চাপ’ বাড়ে। আপনার কাজের স্ট্যান্ডার্ড পরিস্থিতি অনুযায়ী ঠিক করে নিন। ‘সবচেয়ে ভালো’র কোনো শেষ নেই, কাজেই ‘যথাসম্ভব ভালো’ নিয়ে সন্তুষ্ট থাকুন। চাপে পড়লে আপনার জীবনে ‘যা কিছু ভালো’ সেদিকে ফিরে তাকান। ভালো লাগার বিষয়গুলোতে ফোকাস করুন। অভিব্যক্তি পাল্টে ফেলুন। ‘অবশ্যই’, ‘কখনোই না’, ‘উচিত’, ‘সর্বদাই’—এ জাতীয় শব্দ কাজের ক্ষেত্রে পরিহার করুন, চাপ কমবে। যা পাল্টানো যাবে না তা মেনে নিন যে পরিস্থিতি পাল্টানো যাবে না, তা যতই পীড়াদায়ক হোক মেনে নিন। যা আপনার নিয়ন্ত্রণাধীন নয় তা নিয়ন্ত্রণের চেষ্টা করা মানেই চাপ বাড়ানো। দরকার কি। চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে দেখুন। প্রিয় বন্ধুর সঙ্গে অনুভূতি শেয়ার করুন। পরিস্থিতি নিয়ে আলাপ করুন। খুব খারাপ পরিস্থিতি হলে একজন সাইকোথেরাপিস্টের সঙ্গে পরামর্শ করুন। ক্ষমা করতে শিখুন। অধিকাংশ চাপই মনঃসামাজিক। আপনি নন, অন্য কেউ এই চাপ তৈরি করছে, কাজেই কেন চাপে ভুগবেন, কেন নিজের ক্ষতি করবেন। রিল্যাক্স করুন, হাসুন হাঁটুন, প্রকৃতির সঙ্গে সময় কাটান, প্রিয় বন্ধুর সঙ্গে কথা বলুন। শরীরটাকে ঘামতে দিন। ডায়েরি লিখুন। আরাম করে গোসল করুন। সুগন্ধি মোমবাতি জ্বালান ঘরে, সন্ধ্যায়। এককাপ গরম চা কিংবা কফি। পোষা পাখি, প্রাণীর সঙ্গে কিংবা বাগানে সময় কাটান। পারলে একটা মেসেজ নিন। একটি ভালো বই কিংবা পছন্দের গান। কমেডি ছবি। জীবন তো একটাই, উপভোগ করুন। চাপে নয়, যত্নে ভরুন নিজের জীবন—এটা প্রয়োজন, বিলাস নয়। হাসুন, বাঁচুন, চাপহীন।  লেখক: চিকিৎসক