আর নয় ধূমপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৃঢ়চিত্তে শপথ করেছিলাম, ধূমপান করব না এবং করতে দেব না। শপথ নেওয়ার কয়েক দিন পর স্টেডিয়ামে গিয়েছি ফরিদপুর বনাম ঢাকা ফুটবল ম্যাচ দেখতে। প্রচণ্ড ভিড়। কোনোমতে দাঁড়িয়ে খেলা দেখছি। এমন সময় আমার পাশের লোকটা বিড়ি ধরালেন। মলিন পোশাক আর রোদে পোড়া চেহারা দেখে বোঝা যাচ্ছে, খেটে খাওয়া মানুষ। হাত দিয়ে ধোঁয়া সরাতে সরাতে বললাম, কী ভাই, এত লোকজনের মধ্যে আপনি বিড়ি ধরালেন! কাজটা কি ঠিক হলো? লোকটি বিনা প্রতিবাদে বিড়িটা পা দিয়ে পিষে ফেললেন। খুব ভালো লাগল। মিনিটখানেক পর পরিপাটি পোশাক পরা আমার সমবয়সী একদল যুবক একসঙ্গে সিগারেট জ্বালাল। আমি সিগারেট ফেলে দিতে অনুরোধ করতেই তারা এমন ভাব করল, যেন আমি ভয়ানক আজগুবি কোনো কথা বলেছি। একজন মুখ খিঁচিয়ে বলল, ‘অই মিয়া, সিগারেটে কী সমস্যা? আপনি কি মহিলা মানুষ নাকি?’ আরেকজন বলল, ‘মহিলা হইয়া খেলা দেখতে আইছেন ক্যা? যান, বাইর হইয়া যান গা...।’ ইচ্ছে করল, খেটে খাওয়া গরিব লোকটাকে বলি, দুঃখিত ভাই, এবার আপনি আপনার বিড়ি ধরাতে পারেন। কিন্তু লজ্জায় আর বলা হলো না। অরুণ কান্তি পালঝিলটুলি, ফরিদপুর।