আর নয় নকল দাঁত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাঁত অমূল্য সম্পদ, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না—মানুষের দাঁত নিয়ে এমন প্রবাদ চালু আছে। এসব প্রবাদের সংগত কারণও আছে। কারণ, পড়ে গেলে তা লাগানো গেলেও সেটা সত্যিকারের দাঁতের মতো কাজ করে না। তবে যুক্তরাজ্যের একদল গবেষক শুনিয়েছেন আশার বাণী। কিংস কলেজ লন্ডনের একদল গবেষক মানুষের মাড়ির কোষ দিয়ে গবেষণাগারে এমন দাঁত গজানোর কথা বলেছেন, যা চিকির্যাসকেরা মানুষের পড়ে যাওয়া দাঁতের স্থানে প্রতিস্থাপন করতে পারবেন। প্রথমে বয়স্ক মানুষের মাড়ির কোষ সংগ্রহের পর তা গবেষণাগারে ইঁদুরের দাঁত গজানোর কোষের সঙ্গে স্থাপন করা হবে। এতে গবেষণাগারে নতুন দাঁত গজাবে এবং তা মানুষের পড়ে যাওয়া দাঁতের জায়গায় বসানো যাবে। সম্প্রতি এ বিষয়ক একটি প্রতিবেদন জার্নাল অব ডেন্টাল রিসার্চ-এ প্রকাশ করা হয়। গতকাল শনিবার বিবিসি প্রতিবেদনটি প্রকাশ করেছে। বিবিসি।