প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুনিয়ার সবচেয়ে লম্বা মানুষটি লম্বা একটা দম নিলেন অবশেষে। তুরস্কের সুলতান কোজেনের উচ্চতা এখন আট ফুট তিন ইঞ্চি! বছর বছর প্রায় দেড় ইঞ্চি করে বাড়ছিলেন এই ২৯ বছর বয়সী তরুণ। আশার কথা, ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া মেডিকেল সেন্টারের গবেষকেরা জানালেন, সুলতান আর বাড়বেন না! পিটুইটারি গ্ল্যান্ডে টিউমারের কারণেই এমন বেয়াড়া রকমভাবে বাড়ছিলেন সুলতান। তাই ২০০৮ সালে অপসারণ করা হয় সেই টিউমারটি। তারপরও বেড়ে চলেছিল উচ্চতা। ২০১০ সালে সুলতান গিয়েছিলেন ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া মেডিকেল সেন্টারে। তারপর থেকে বিষয়টি নিয়ে গবেষণা। অবশেষ লম্বা একটা দম নেওয়ার মতো খবর! ডেইলি মেইল