আরএফ প্রপার্টিজের উদ্যোগে সিটি মেয়রকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরএফ প্রপার্টিজের সংবর্ধনা অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের হাতে ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা
আরএফ প্রপার্টিজের সংবর্ধনা অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের হাতে ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা

আরএফ প্রপার্টিজের উদ্যোগে গত সোমবার রাত আটটায় নগরের চট্টগ্রাম ক্লাবে মেয়র আ জ ম নাছির উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল আজিম। অন্যদের মধ্যে বক্তব্য দেন আরএফ প্রপার্টিজের উপদেষ্টা এআরএস শামীম উদ্দিন, প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিন কড়ি চক্রবর্তী, জাসদের কেন্দ্রীয় নেতা ইন্দু নন্দন দত্ত, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান, নবনির্বাচিত কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী প্রমুখ। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান দেলোয়ার হোসেন।
আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘ক্লিন গ্রিন সিটি গড়তে আমি বদ্ধপরিকর। নতুনভাবে বন্দরনগরী চট্টগ্রামকে সাজাতে চাই।’ বিজ্ঞপ্তি।