স্যামসাং নোট সেভেন যেন এক বিধ্বংসী বোমার আরেক নাম! বিখ্যাত ব্র্যান্ড স্যামসাং তাদের এই মোবাইল সেট নিয়ে পড়েছে মহা বিপাকে। বিশ্বের নানা দেশে বেশ কয়েকবার বলা নেই কওয়া নেই হঠাৎ করেই বিস্ফোরিত হয়েছে এই সেট। এর ফলে বাজার থেকে সেটগুলো তুলেও নিয়েছে স্যামসাং। ক্ষমা চেয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান কর্মকর্তা। আর এই দুর্ঘটনাগুলোর পর অনেক দেশ তো উড়োজাহাজে ভ্রমণের সময় নোট সেভেন বহনের ওপর নিষেধাজ্ঞাই আরোপ করেছে। তবে এতকিছুর পরও কেউ যদি নিজ দায়িত্বে স্যামসাং নোট সেভেন ব্যবহার করেন, তাহলে তাঁদের জন্য আরও কিছু ক্ষেত্রে বাড়তি সতর্কতার দরকার আছে বলে মনে করছে রস+আলো। লেখা: মো. মিকসেতু

চার্জ দেওয়ার সময় অবশ্যই ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করুন!

বিমানবন্দরগুলোতে মেটাল ডিটেক্টরের পাশাপাশি ‘নোট সেভেন ডিটেক্টরও’ বসানো জরুরি।

সাধের নোট সেভেনটি জাদুঘরে পাঠালে সেখানেও দরকার আছে বাড়তি সতর্কতা।

জীবনের মায়া তুচ্ছ করে নোট সেভেন ব্যবহার করলে সেটা কাজে লাগান আত্মরক্ষার্থে।