আরও কিছু যৌথ প্রযোজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে দেশে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। সেসব থেকে দৃষ্টি সরিয়ে দেখুন কিছু বিশেষ যৌথ প্রযোজনার কাজ। ভেবেছেন রাফি আদনান, এঁকেছেনহাসান

.
.

এই ছেলে, উঠে দাঁড়াও। এই নিয়ে কতবার বললাম, একজন আরেকজনের দিকে তাকাবে না! খাতা জমা দিয়ে বের হয়ে যাও।

বিশ্বাস করেন স্যার, আমরা দেখাদেখি করিনি। আমরা শুধু যৌথ প্রযোজনায় পরীক্ষা দিতে চেয়েছিলাম। সিনেমায় যৌথ প্রযোজনা হতে পারলে পরীক্ষায় কেন হবে না, স্যার?

.
.

দোস্ত, একটা যৌথ প্রযোজনার গান বাইর হইছে। শুইনা কান গরম হইয়া গেল। অস্থির মামা।

যৌথ প্রযোজনার সিনেমা হয় শুনছি, গান কই পাইলো রে?

আরে, শিল্পী বাংলাদেশি, গানের সুর বিদেশ থেইকা নকল করা। এইডা যৌথ প্রযোজনা না?

.
.

তোমার বাসা আর আমার বাসা পাশাপাশি। তোমার রুম আর আমার রুমও একদম কাছাকাছি।

তো

কী হইছে?

তোমার বাসার ওয়াই-ফাই পাসওয়ার্ডটা দিবা? আজ থেকে তুমি আর আমি যৌথ প্রযোজনায় ওয়াই-ফাই চালাব।

দোস্ত, আমার অ্যাসাইনমেন্টটা কইরা দে না প্লিজ!

পারুম না, যা ভাগ। রিনারটা কইরা দিতে হইব।

আমি তোর প্রক্সি দিই না ক্লাসে? তুই আমার অ্যাসাইনমেন্টটা কইরা দে। এটাই তো বন্ধুত্ব রে ব্যাটা। যৌথ প্রযোজনার বন্ধুত্ব।

স্যার, আমার ফাইলটা আজ সাইন করে দেন, নইলে আমার খুব ক্ষতি হবে। ঘুষ লাগলে দেব; কোনো ব্যাপার না।

খামোশ! এটা ঘুষ না। এটাকে যৌথ প্রযোজনা বলে। আপনি আমাকে সাহায্য করবেন, আমি আপনাকে।