আরও কয়েকটি ফ্লাইওভার নির্মাণ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়প্রথম আলো: বর্তমান মেয়রের দুই বছরের কর্মকাণ্ডকে কীভাবে মূল্যায়ন করবেন?হূদিকা তালুকদার: আমার মনে হয় মূল সড়ক রক্ষণাবেক্ষণ ও প্রধান সড়কগুলোতে সড়কবাতির অবস্থা ভালোই। কিন্তু অলি-গলিতে সড়কবাতি খুব কম। তাই সন্ধ্যার পর চলাচলে বিশেষ করে মেয়েদের সমস্যা হয়। প্রথম আলো: নাগরিক হিসেবে সিটি করপোরেশনের কাছে আপনার এখনকার প্রত্যাশা কী? হূদিকা তালুকদার : এখন প্রত্যাশা একটাই। জলাবদ্ধতা নিরসন। বৃষ্টি হলেই শহরের বিভিন্ন এলাকায় পানি উঠে জনদুর্ভোগ বাড়ায়। আমরা এ অবস্থা থেকে মুক্তি চাই। প্রথম আলো: বর্তমান মেয়রের আগামী দিনে কী ধরনের উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করা উচিত?হূদিকা তালুকদার: মেয়রের নির্বাচনী ইশতেহারে ফ্লাইওভার নির্মাণের প্রতিশ্রুতি ছিল। নগরের গুরুত্বপূর্ণ সড়কে কয়েকটি ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি শহরের সব রাস্তায় সড়ক বাতির ব্যবস্থা করা দরকার।