আরও ডিপ্লোমা কোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষার পর যেসব বিষয় তিন থেকে চার বছরে ডিপ্লোমা করা যায়, সেগুলো জেনে নিই—কোথায় করবেন পড়াশোনাসারা দেশে ডিপ্লোমা বিষয়ে পড়াশোনার জন্য রয়েছে দুই ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারি ও বেসরকারি। সারা দেশে সরকারি পলিটেকনিক রয়েছে মোট ৪৯টি। বাংলাদেশ ইনস্টিটিডট অব গ্লাস অ্যান্ড সিরামিকসসাতরাস্তার মোড় থেকে কয়েক কদম এগোলেই চোখে পড়বে বাংলাদেশের একমাত্র গ্লাস অ্যান্ড সিরামিকস প্রতিষ্ঠানটি। এখানে চার বছরের ডিপ্লোমা কোর্স করানো হয়। ভর্তির যোগ্যতাএসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩-এর সঙ্গে সাধারণ গণিত কিংবা উচ্চতর গণিতে জিপিএ-২ অবশ্যই থাকতে হবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে শুধু ফলাফলের ভিত্তিতে প্রথম পর্বে ভর্তি করা হয়। তবে সমান পয়েন্ট পাওয়া প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে পর্যায়ক্রমে সাধারণ গণিত, উচ্চতর গণিত ও ইংরেজিতে বেশি পয়েন্ট বা গ্রেড পাওয়াদের অগ্রাধিকার দেওয়া হয়। তাতেও সমান পয়েন্ট পাওয়ার সমস্যার সমাধান না হলে নিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে জন্মতারিখ ধরে জ্যেষ্ঠ শিক্ষার্থীকে প্রাধান্য দেওয়া হয়। ডিপ্লোমা ইন এগ্রিকালচারকৃষির ওপর ডিপ্লোমা নেওয়া যায় চট্টগ্রামের হাটহাজারী, নোয়াখালীর বেগমগঞ্জ, সিলেটের খাদিমনগর, ঢাকার শেরেবাংলা নগর, শেরপুর, রংপুরের তাজহাট, গাইবান্ধা, পাবনার ঈশ্বরদী, ফরিদপুর, বরিশালের রহমতপুর, খুলনার দৌলতপুর, রাঙামাটি ও গাজীপুরের শিমুলতলীতে। ভর্তির যোগ্যতাএসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩-এর সঙ্গে সাধারণ গণিত কিংবা উচ্চতর গণিতে জিপিএ-২ অবশ্যই থাকতে হবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে শুধু ফলাফলের ভিত্তিতে প্রথম পর্বে ভর্তি করা হয়। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, ইলেকট্রনিকস, কম্পিউটার, আর্কিটেকচার, কেমিক্যাল, ফুড ও এনভায়রনমেন্টাল—এ বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা হয়। ডিপ্লোমা করার পর কেউ উচ্চশিক্ষা নিতে আগ্রহী হলে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (ডুয়েটে) ভর্তি হওয়া যায়।সারা দেশে ৪৯টি সরকারি ও ১২৯টি বেসরকারি পলিটেকনিক রয়েছে। এদের আসনবিন্যাস করা হয় ৪০ থেকে ২৪০ জন করে।টেক্সটাইল ইনস্টিটিউটকারও কারও ইচ্ছা টেক্সটাইলের ওপর ডিপ্লোমা করা। চার বছর মেয়াদি করা যায়। বাংলাদেশে তিনটি টেক্সটাইল ইনস্টিটিউট রয়েছে দিনাজপুরের পুলহাটে, বরিশালের সিঅ্যান্ডবি রোডে ও টাঙ্গাইলের বাজিতপুরে। এ ছাড়া মেরিন ও শিপ বিল্ডিং, প্রিটিং ও গ্রাফিক ডিজাইন এবং ফরেস্ট্রির ওপর ডিপ্লোমা করা যায়। কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের শিক্ষিত বেকারত্বের কলঙ্ক ঘুচবে। বিস্তারিত তথ্য জানা যাবে ওয়েবসাইটের মাধ্যমে। ঠিকানা—www. bteb.gov.bdপ্রতিবেদনটি তৈরি করেছেন আনিস রহমান, আবু সাঈদ।