আরও যেসব সেবার ওপর ভ্যাট আরোপ করা যেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্বাস-প্রশ্বাসের ওপর
শ্বাস-প্রশ্বাসের জন্য লাগে অক্সিজেন। অথচ এই অক্সিজেন আমরা ব্যবহার করছি কোনো রকম ভ্যাট না দিয়েই! তাই পরবর্তী সময়ে বাজেটে শ্বাস-প্রশ্বাসের ওপর কর আরোপ করে বাজেটের ঘাটতি কমানো যেতে পারে।

বৃষ্টির পানির ওপর
যুগ যুগ ধরে মানুষ বিনা মূল্যে বৃষ্টির পানি ব্যবহার করছে! এ ছাড়া ব্যবহার করছে আরও অনেক কাজে। কিন্তু আর নয়। পরবর্তী বাজেটে বৃষ্টির পানি ব্যবহারের ওপরও ভ্যাট আরোপ করা উচিত।

.
.

কোলবালিশের ওপর
কোলবালিশ ব্যবহারের ওপর ভ্যাট আরোপ করা অতীব জরুরি হয়ে দাঁড়িয়েছে। কোলবালিশের ফলে অধিকাংশ ব্যাচেলরের রাতের ঘুম ভালো হচ্ছে। যার ফলে তারা রেহাই পাচ্ছে বিষণ্নতা থেকে। কিন্তু এতে সরকারের কোনো লাভ হচ্ছে না। তাই ব্যাচেলরদের কোলবালিশ ব্যবহারের ওপর ভ্যাট আরোপ করা সময়ের দাবি।

ফেসবুক ব্যবহারের ওপর
ফেসবুকের ব্যবহার এতটাই বেড়েছে যে মানুষ ঘরে বসে কোনো পত্রিকা না কিনে, টেলিফোন ব্যবহার না করে, টিভি না দেখে সব খবর পেয়ে যাচ্ছে! আর রক্ষা করছে প্রয়োজনীয় সব যোগাযোগ। অনেকে তো ফেসবুক ব্যবহার করছে ফ্রিতেও! তাই ফেসবুক ব্যবহারের ওপরও ভ্যাট না বসালে চলছে না।
সাব্বির আহমেদ

উল্টো নিয়ম
১ম বন্ধু: আমাদের বাজেট আর অর্থমন্ত্রীর বাজেটের পার্থক্য কী বল তো?
২য় বন্ধু: জানি না রে ভাই! বাজেট দেইখা মাথা গরম আছে।
১ম বন্ধু: পার্থক্য হইল আমাদের বাজেটের মূলনীতি ‘আয় বুঝে ব্যয় করো’। আর অর্থমন্ত্রীর বাজেটের মূলনীতি হইল ‘ব্যয় বুঝে আয় করো’।
সত্যজিৎ বিশ্বাস

সম্পদশালী
১ম বন্ধু: দোস্ত, আমাকে ১ টাকা ধার দে!
২য় বন্ধু: ১ টাকা? ক্যামনে কী!
১ম বন্ধু: আরে, হিসাব কইরা দেখলাম, আমার ৯৯ হাজার ৯৯৯ টাকা জমছে। অর্থমন্ত্রীর হিসাবে আর ১ টাকা হইলেই সম্পদশালীগো লিস্টে আমার নাম উইঠা যাইব!
কাজী সুলতানুল আরেফিন