আরামিট সিমেন্টের পুরস্কার বিতরণ
আরামিট সিমেন্ট লিমিটেডের বিক্রয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্প্রতি নগরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। আরামিট গ্রুপের চেয়ারম্যান সাইফুজ্জামান চৌধুরী পুরস্কার বিতরণ করেন। নির্বাহী পরিচালক মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে ইকুইটি প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক আইনুল হক, রায়পুর পৌরসভার মেয়র এ বি এম জিলানী, এম এস আলম, বি গুপ্ত, জে সি বর্মণ, ফরিদ উদ্দিন ও আবুল কালাম খান বক্তব্য দেন। সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘আরামিট সিমেন্টের অগ্রযাত্রায় ডিলার, রিটেইলারসহ সব ক্রেতার অবদান রয়েছে। আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ। প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা মানের ব্যাপারে আপস করিনি। তাই আজ বিদেশেও বাজার করে নিয়েছে আরামিট সিমেন্ট।’ তিনি বলেন, ‘ভারতের ত্রিপুরা রাজ্যে মাসে গড়ে পাঁচ হাজার মেট্রিক টন আরামিট সিমেন্ট রপ্তানি হচ্ছে। সেখানকার সরকারি বড় অবকাঠামো তৈরিতে বাংলাদেশের সিমেন্ট ব্যবহার হচ্ছে, যা গৌরবের।’অনুষ্ঠানে বিক্রয় প্রতিযোগিতায় বিজয়ী ১১ প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম হয়েছে চট্টগ্রামের জাহাঙ্গীর এন্টারপ্রাইজ।পরে র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হৈমন্তী রক্ষিত মান ও লিটন সেন গান করেন। বিজ্ঞপ্তি।