আরাসকার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন
স্বেচ্ছাসেবী সংগঠন আরাসকার (আগ্রাবাদ রেসিডেন্সিয়াল এরিয়া সোসিও কালচারাল অ্যাসোসিয়েশন) উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান ১৩ জানুয়ারি আগ্রাবাদ মহিলা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. সিরাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা কাজী মো. শফিউল আলম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে এলাকার নালা–নর্দমা ও ফুটপাত পরিষ্কার–পরিচ্ছন্ন রাখা, ফুটপাতের অবৈধ দোকানপাট ও বিলবোর্ড সরিয়ে নেওয়া এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের ইভটিজিং সম্পর্কে সচেতন হওয়ার জন্য পরামর্শ দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আরাসকার সাধারণ সম্পাদক এবিএম রেজাউল করিম, উপদেষ্টা আলতাফ হোসেন চৌধুরী, জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল মান্নান মজুমদার, পরিবেশবিষয়ক সম্পাদক জাফরুল হায়দার চৌধুরী, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোস্তফা কামাল, সদস্য আনিসুল ইসলাম, এহতেশামুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি।