আরিজের প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ থেকে ১২ এপ্রিল ঢাকার গুলশান-২-এ লেকশোর হোটেলে বাংলা নববর্ষ উপলক্ষে হয়ে গেল ফ্যাশন হাউস আরিজের পোশাক প্রদর্শনী। আরিজের ব্যবস্থাপনা পরিচালক মেহেরিন রহমান বলেন, ‘বৈশাখে ক্রেতাদের চাহিদার কথা চিন্তা করেই এ প্রদশর্নীর আয়োজন করেছি। পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন রঙের কাপড়, বিশেষ করে সাদা কাপড়ের ওপর ডাই করে পোশাক তৈরি করেছি।’ এবারের বৈশাখে আরিজ সুতি, মসলিন, তাঁত, জর্জেট ও কোটা শাড়ি এনেছে। সুতি, শিফন কাপড়ে ছাপা নকশার সালোয়ার-কামিজ এবারের প্রদর্শনীতে স্থান পেয়েছে। যেকোনো উৎসব উপলক্ষে আরিজ নতুন পোশাকের প্রদশর্নীর আয়োজন করে। প্রত্যেক গ্রাহককে আলাদাভাবে তার চাহিদা অনুযায়ী পোশাক বানিয়ে দেওয়া হয় এখানে। প্রদর্শনী শেষে গুলশান পিংক সিটিতে আরিজের শোরুমে বৈশাখের পোশাকগুলো পাওয়া যাবে। নকশা প্রতিবেদক