প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রিক দার্শনিক প্লেটো লিখেছিলেন আটলান্টিস নামের এক নগরের কথা। যে নগর বিলীন হয়েছিল সমুদ্রগর্ভে। সেই আটলান্টিসকেই কল্পনা করলেন মার্কিন আলোকচিত্রী অ্যান্ড্রিস ফ্র্যাঙ্ক। ২০০৯ সালে ফ্লোরিডার কি ওয়েস্ট সমুদ্র উপকূলে ডুবে গিয়েছিল একটি জাহাজ। সেখানে নেমেই আলোকচিত্রগুলো ক্যামেরাবন্দী করেছেন এই শিল্পী। যেখানে দেখা যায় সমুদ্রগর্ভে আটলান্টিসের দৈনন্দিন জীবনের নানা ছবি। প্রদর্শনীও চলছে একটা। তবে ছবিগুলো দেখতে চাইলে নামতে হবে সমুদ্রের ১৪৫ ফুট নিচে! ডেইলি মেইল।