আরেক বিদ্যুৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে পরিচয় হওয়া একটি মেয়ে এবং তার এক ছেলেবন্ধুর মধ্যে চ্যাট:ছেলে: কী রে, কেমন আছিস? কত দিন পর তোকে আজ অনলাইনে পেলাম। মেয়ে: আমি আছি কোনো রকম। তোর কী অবস্থা? ছেলে: মোটামুটি আছি। অই, তোর মোবাইল নাম্বারটা দে না। কথা বলতে ইচ্ছা করে। মেয়ে: (অফলাইন...)কিছুক্ষণ পর।মেয়ে: (অনলাইন...)ছেলে: কী রে? ফোন নাম্বার চাইলাম আর দৌড় দিলি?মেয়ে: আরে নাহ। বিদ্যুৎ চলে গিয়েছিল। তাই আমিও অফলাইন হয়ে গিয়েছি। ছেলে: ওহ! তাই বল।মেয়ে: বিদ্যুৎ ছাড়া আমার এক দিনও চলে না। ছেলে: এটা বাংলাদেশ। চলতে হয়।মেয়ে: আমার চলে না। বিদ্যুৎকে খুব ভালোবাসি আমি।ছেলে: বাহ! তোর আর আমার মধ্যে কত মিল! আমিও ভালোবাসি।মেয়ে: কী! বিদ্যুৎ আমার বয়ফ্রেন্ড, ম্যান! ছেলে: (অফলাইন...) লিমন খান, নটরডেম কলেজ, ঢাকা।