আরেক ভেনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাসছে শহর ডুবছে শহর
এ এক ভেনিস—মিনি!
কোমরজলে তল্পি কাঁধে
চলেন বিদেশিনী!

কেউ বা আবার সাঁতার শেখে,
কেউ দেখি মাছ ধরে
কেউ শহরের ব্যস্ত পথেই
নৌকা ভ্রমণ করে!

দৃশ্য একই থাকছে, বদল
হচ্ছে নগরপিতা
ভোটের আগেই দেখছি ওদের
সকল তেজস্বিতা!

ভোট ফুরোলেই যায় মুড়িয়ে
প্রতিশ্রুতির নটে
চাটগাঁ? পুরো বঙ্গদেশেই
এই ঘটনা ঘটে!