আরেকজন বেগম রোকেয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটির দিনে ৫৬৬ সংখ্যায় তৌহিদা শিরোপার মূল রচনা ‘কর্মে জীবন ভরা’ পড়ে খুব ভালো লেগেছে। নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া তাঁর অসংখ্য লেখনীতে নারী জাগরণের কথা বলেছেন। আর নাজমা চৌধুরী বেগম রোকেয়ার মহামূল্যবান বাণীগুলো বাস্তবে রূপদান করে চলেছেন। দেশের গণ্ডি পেরিয়ে অবদান রাখছেন আন্তর্জাতিক অঙ্গনেও। আজকের সমাজে নারীদের অবস্থান কোথায় তা উপলব্ধি করেছেন নাজমা চৌধুরী। ভেবেছেন কী করে নারীদের উন্নয়ন করা যায়। আর তাই তো তাঁর জীবনের শ্রেষ্ঠ অবদান ঢাকা বিশ্ববিদ্যালয়ে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ প্রতিষ্ঠা। একজন রোকেয়া গত হয়েছেন অনেক আগে, আরেকজন (নাজমা চৌধুরী) বর্তমান। এমনি করে যাতে আরও বেগম রোকেয়া ও নাজমা চৌধুরী এ সোনার বাংলায় জন্ম নেন, সেই প্রত্যাশা আমাদের।মো. শামীম আখতারশিক্ষার্থী, রাজশাহী কলেজ।