আরেফা মহসীন চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজান পৌর এলাকার গহিরা শান্তির দ্বীপ আসাদ চৌধুরী বাড়ির বাসিন্দা বেক্সিমকো গ্রুপের চট্টগ্রাম জোনের ব্যবস্থাপক মুহাম্মদ মহসীন চৌধুরীর স্ত্রী আরেফা মহসীন চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী গতকাল বুধবার পালিত হয়। এ উপলক্ষে নগরের পূর্ব নাসিরাবাদ সিডিএ অ্যাভিনিউয়ের বাসভবনে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন এবং এতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২০১০ সালের ১৩ মে আরেফা মহসীন চৌধুরী ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।