আর্ট ফটোগ্রাফি স্বর্ণপদক পেল ফটোব্যাংক গ্যালারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোকচিত্রীদের সংগঠন ফটোব্যাংক গ্যালারি অষ্টম আন্তর্জাতিক এমিরেটস ফটোগ্রাফি প্রতিযোগিতায় মর্যাদাপূর্ণ ফেডারেশন অব ইন্টারন্যাশনাল আর্ট ফটোগ্রাফি স্বর্ণপদক এবং এমিরেটস ফটোগ্রাফি কম্পিটিশন ক্রেস্ট লাভ করেছে। আবুধাবি কালচার ও হেরিটেজ এবং ট্যুরিজম কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতায় বিগত আট বছর ধরে এই আলোকচিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
ফটোব্যাংক গ্যালারির আলোকচিত্রীদের আর্ট ফটোগ্রাফিতে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে এই পুরস্কার প্রদান করা হয়। ফটোব্যাংক গ্যালারিসহ বিশ্বের আটটি প্রতিষ্ঠানকে সেরা ফটোগ্রাফি প্রতিষ্ঠান হিসেবে এ বছর এই পুরস্কার প্রদান করা হয়েছে । ১২ মে আবুধাবির সাদিয়াত কালচার হলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন ফটোব্যাংক গ্যালারির পরিচালক আলোকচিত্রী শোয়েব ফারুকী। বিজ্ঞপ্তি।