আর্যমৈত্রেয় ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজান আর্যমৈত্রেয় ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে ৮ আগস্ট প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের আবদুল্লাহ-আল-হারুন মিলনায়তনে এই সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের শিক্ষক সাধন চন্দ্র বড়ুয়া। বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক সজল কুমার দত্ত, দীপন কান্তি বড়ুয়া, সমীর ভট্টাচার্য ও নারায়ণ নাথ। এ ছাড়া বক্তব্য দেন মো. সরওয়ার, মো. আলমগীর, মিন্টু বড়ুয়া, বিদ্যুৎ বড়ুয়া, মো. নুরুল আমীন, অনীল বড়ুয়া, প্রভাত পাল প্রমুখ।
সভায় তরুণ বড়ুয়াকে সভাপতি, নুরুল আমিনকে সাধারণ সম্পাদক, শিক্ষক সাধন চন্দ্র বড়ুয়াকে সমন্বয়কারী, মো. লোকমান হাকিমকে অর্থ সম্পাদক ও মো. মঈনুদ্দীন কাদেরকে প্রকাশনা সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।