আর্য্য গিরি অরণ্য কুটিরে সপ্তাহব্যাপী ধর্মীয় অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলার দীঘিনালা উপজেলার আটরকছড়া এলাকায় আর্য্য গিরি অরণ্য কুটিরে সপ্তাহব্যাপী ধর্মীয় অনুষ্ঠান গত বৃহস্পতিবার শেষ হয়েছে।
সপ্তাহব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে ছিল গণপ্রবজ্যা গ্রহণ (অস্থায়ী বৌদ্ধ ভিক্ষু জীবন গ্রহণ) ও তাঁদের প্রশিক্ষণ, বৌদ্ধদের পবিত্র গাছ বোধিবৃক্ষ রোপণ, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, পিণ্ডদান, কুটির উৎসর্গ ইত্যাদি। ধর্মীয় অনুষ্ঠানাদি পরিচালনা করেন আর্য্য গিরি অরণ্য কুটিরের অধ্যক্ষ অমরত্ন ভিক্ষু।
২৮ মে সপ্তাহব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি রাজবন বিহারের ভিক্ষু জ্ঞান প্রিয় মহাস্থবির।
ধর্মীয় অনুষ্ঠানে গণপ্রবজ্যা গ্রহণ করেন ৬৫ জন বৌদ্ধধর্মাবলম্বী।