আল আরাফাহ ইসলামী ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল আরাফাহ ইসলামী ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুস সামাদ, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালাম এবং এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান সেলিম রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ব্যাংকের চট্টগ্রাম জোনের পক্ষ হতে গত ৩০ এপ্রিল বিকেলে আগ্রাবাদ শাখায় এই সংবর্ধনা দেওয়া হয়। চট্টগ্রাম জোনাল হেড অ্যান্ড এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুজিবুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির অন্যতম সদস্য আহমেদুল হক এবং মো. লিয়াকত আলী চৌধুরীকেও বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যানকে জোনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন আগ্রাবাদ শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করে নেন খাতুনগঞ্জ শাখার ভাইস প্রেসিডেন্ট একেএম সাজ্জদ হোসেন, ব্যাংকের নবনির্বাচিত এক্সিকিউটিভ কমিটির ভাইস প্রেসিডেন্ট সেলিম রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন ওআর নিজাম রোড শাখার ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম। বিজ্ঞপ্তি।