আল আরাফাহ ইসলামী সঞ্চয়ী ঋণদান সমবায় লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল আরাফাহ ইসলামী সঞ্চয়ী ঋণদান সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা গত ২৭ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১টায় সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে মুবিন উদ্দীনের সঞ্চালনায় স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত হয়।
সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক রঞ্জিত মল্লিক। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন সমবায় কর্মকর্তা ওসমান, কাউন্সিলর ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড মোরশেদ আলম, চসিক সংরক্ষিত মহিলা কাউন্সিলর জেসমিন পারভিন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য সৈয়দ আমিনুল হক, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সোহরাওয়ার্দী, চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য বেলায়েত হোসেন, চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতি সহসভাপতি মোহাম্মদ হারুন, ষোলশহর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মুজিবুর রহমান, কর্ণফুলী কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি ইয়াকুব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান খান, দীন বন্ধু দাশ গুপ্ত প্রমুখ। বিজ্ঞপ্তি।