আল-বুরুজ ইন্টারন্যাশনাল স্কুলের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল-বুরুজ ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন
আল-বুরুজ ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘আমরা অধিকার–সচেতন, তবে দায়িত্ব–সচেতন নই। পরের দোষ খুঁজি কিন্তু আত্মসমালোচনা করি না।’ সম্প্রতি এম এম আলী সড়কে প্রতিষ্ঠিত আল-বুরুজ ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সিরাজুল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের স্কুল পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম ও ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দীন। বক্তব্য দেন স্কুলের অধ্যক্ষ মো. মহিউদ্দিন, শহীদ মির্জা লেন আবাসিক এলাকার সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।
বক্তারা বলেন, শুধু পুথিগত বিদ্যা দিয়ে যোগ্য নাগরিক গড়ে তোলা সম্ভব নয়। নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ করতে হবে। বিজ্ঞপ্তি।