আল মুলতাজিম হজ কাফেলার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন
আল মুলতাজিম হজ কাফেলা ট্রাভেল অ্যান্ড ট্যুরসের উদ্যোগে ১১ জানুয়ারি নগরের একটি কমিউনিটি সেন্টারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপিত হয়। এ উপলক্ষে মাহফিল ও হাজি পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আল মুলতাজিমের চেয়ারম্যান ফরিদ আহমদ। প্রধান অতিথি ছিলেন সৌদি সরকারের ৯৩ নম্বর মুয়াল্লিম আল উস্তাদ হেশাম আবদুল হক সফির উদ্দিন।
প্রধান আলোচক ছিলেন সাইয়েদ মুহাম্মদ আবু নোমান, বিশেষ অতিথি ছিলেন ফেরদাউস চৌধুরী, মাওলানা মোহাম্মদ নুরুল আলম, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী। আলোচনায় অংশ গ্রহণ করেন কাফেলার প্রতিষ্ঠাতা মুয়াল্লিম মাওলানা মোস্তাহাছান বিল্লাহ, প্রধান মুয়াল্লিম মাওলানা নূর মোহাম্মদ নিযামী, মাওলানা ছৈয়দুল আলম বাহারী ও মহিলা মুয়াল্লিমা ফেরদৌসী বেগম। পরে প্রধান অতিথির হাতে ফরম বিতরণের মাধ্যমে ২০১৬ সালের পবিত্র হজ ও ওমরার যাত্রীদের যাবতীয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিজ্ঞপ্তি।