এই নগরে-দূর গ্রামে
আল হিদায়া ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের কিষোয়ান স্ন্যাক্স কারখানা পরিদর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা সফরের অংশ হিসেবে সম্প্রতি কিষোয়ান স্ন্যাক্স লিমিটেডের কারখানা পরিদর্শন করে আল হিদায়া ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা। এই সফরে শিক্ষার্থীরা কারখানার উৎপাদন প্রক্রিয়া, পরিচ্ছন্নতা, পণ্যের প্যাকেজিং, সরবরাহসহ বিভিন্ন বিভাগের কার্যক্রম সম্পর্কের ধারণা লাভ করে।
এ সময় উপস্থিত ছিলেন কিষোয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম, পরিচালক নিশাত সুলতানা, ওয়াহিদুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন মামশাদ, মহাব্যবস্থাপক কফিল উদ্দিন চৌধুরী, আল হিদায়া স্কুলের পরিচালক সানজিদা আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।