আলকরণ দোভাষ কলোনিতে কবিগানের আসর অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলকরণ যুবক সমিতির উদ্যোগে আলকরণ দোভাষ কলোনির রামঠাকুর মন্দির প্রাঙ্গণে এক পাল্টা কীর্ত্তন ও কবিগানের আসর অনুষ্ঠিত হয়। এতে প্রধান কবি হিসেবে গান পরিবেশন করেন কবিয়াল কালাম মিয়া ফারুকী। কবিগান উপলক্ষে যুবক সমিতির সভাপতি শংকর কুমার ঘোষের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সিটি করপোরেশন কাউন্সিলর দিদারুর রহমান। বক্তব্য দেন বাবুল কুমার দাশ, ডা. প্রদীপ কুমার শীল, অ্যাডভোকেট স্বপন কুমার ঘোষ, সমিতির সাধারণ সম্পাদক অমল দে, অর্থসম্পাদক মানিক বিশ্বাস, সমাজকল্যাণ সম্পাদক নয়ন চৌধুরী প্রমুখ। পরে ‘কালী ও শিব’ এ বিষয়ের ওপর কবিগানের আসরে তথ্য ও যুক্তিনির্ভর শ্রুতিমধুর কবিগান পরিবেশন করেন কালাম মিয়া ফারুকী। তাঁর প্রতিপক্ষ ছিলেন তরুণ কবিয়াল সঞ্জয় দাশ।