আলকরণ প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলকরণ সরকারি প্রাথমিক বালক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৬ মার্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন অভিভাবক কমিটির সদস্য শফিক আহমদ। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আবদুর রহমান।
আরও বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষিকা সোনালী ভট্টাচার্য, শিক্ষিকা আয়েশা বেগম, প্রতিভা মহাজন, অশ্রুকনা দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি।