প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা শাখায় আলফা ক্রেডিট রেটিং লিমিটেডের নতুন কার্যালয় ২০ এপ্রিল উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম। বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, আলফা ক্রেডিট রেটিং লিমিটেডের চেয়ারম্যান আবু সালেহ আব্দুল মঈজ, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে আলফা ক্রেডিট রেটিং লিমিটেডের কর্মকর্তা, চট্টগ্রামের ব্যবসায়ী, ব্যাংকারসহ পেশাজীবীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি