আলফাজের প্রিয় ম্যারাডোনা, ছেলের সুয়ারেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলের সঙ্গে আলফাজ আহমেদ। ছবি: খালেদ সরকার
ছেলের সঙ্গে আলফাজ আহমেদ। ছবি: খালেদ সরকার
>আলফাজ আহমেদ, জাতীয় দলের সাবেক ফুটবলার। ছেলে রেজওয়ান আহমেদ, ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার প্রকৌশলে স্নাতক শ্রেণিতে পড়ছেন। আজ থাকছে এই বাবা ও ছেলের পছন্দ-অপছন্দের কথা।

১. প্রিয় খেলোয়াড়?
আলফাজ আহমেদ: ডিয়েগো ম্যারাডোনা।
ছেলে: লুইস সুয়ারেজ

২. প্রিয় দল?
আলফাজ আহমেদ: আর্জেন্টিনা।
ছেলে: আর্জেন্টিনা।

৩. কোন ম্যাচটি এখনো বারবার দেখতে ইচ্ছে করে?
আলফাজ আহমেদ: ২০০১ সালে প্রিমিয়ার ফুটবল লিগে আবাহনী-মোহামেডান ম্যাচ। ওই ম্যাচে ২ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-৩ গোলে জেতে মোহামেডান। ইমতিয়াজ আহমেদ নকিব হ্যাটট্রিক করেছিল সেদিন। এখনো মাঝে মাঝেই মনে হয়, যদি আবারও দেখতে পেতাম ম্যাচটি!
ছেলে: ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ব্রাজিলের ৭-১ গোলের হারের ম্যাচ।

৪. পরস্পরের পছন্দ ও অপছন্দের দিক।
আলফাজ আহমেদ: আমার ছেলে খেলাধুলা করে না। আমার মতো খেলোয়াড় হতে পারেনি, এ জন্য একটু খারাপ লাগে। ও খুব ঠান্ডা মেজাজের, এটা ভালো লাগে।
ছেলে: বাবা আমাদের একটু কম সময় দেন। এটা একটু খারাপ লাগে। অল্পতে রেগে যান, সেটা অপছন্দ। বাবার খেলা এখনো আমার ভালো লাগে। বাবা যেভাবে গোল করতেন, বাংলাদেশের ফুটবলে এখন সেভাবে কাউকে গোল করতে দেখি না।

৫. কোথায় বেড়াতে যেতে ভালো লাগে?
আলফাজ আহমেদ: আমার কেন জানি বারবার সৌদি আরবে যেতে ভালো লাগে। সেখানে হয়তো খেলার সুবাদে বেশ কয়েকবার গিয়েছি। এ জন্যই এত ভালো লাগা হতে পারে।
ছেলে: সিলেটের সুরমা নদীর ওপর ব্রিটিশ আমলের যে সেতু রয়েছে, সেখানে ঘুরতে ভালো লাগে।

৬. প্রিয় খাবার-দাবার?
আলফাজ আহমেদ: কাচ্চি বিরিয়ানি।
ছেলে: খিচুড়ি ও ভর্তা।

৭. প্রিয় লেখক?
আলফাজ আহমেদ: হ‌ুমায়ূন আহমেদ
ছেলে: হ‌ুমায়ূন আহমেদ।

৮. একজন আরেকজনকে যা কখনো বলেননি...
আলফাজ আহমেদ: জীবনের একটা লক্ষ্য থাকতে হবে, যেখানে পৌঁছানোটাই সবচেয়ে বড় কথা।
ছেলে: একটা কথাই বলতে চাই, ‘বাবা, তুমিই আমার সব।’

৯. অবসরে কী করেন?
আলফাজ আহমেদ: ঘুমাই বা টিভিতে খেলা দেখি।
ছেলে: বন্ধুদের সঙ্গে আড্ডা দিই।

সাক্ষাৎকার: বদিউজ্জামান