আলমগীরের গজলসন্ধ্যা
থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে হয়ে গেল শিল্পী আলমগীর আলাউদ্দীনের গজলসন্ধ্যা। ইউনেসকো মেট্রোপলিটন ক্লাবের আয়োজনে ৬ অক্টোবর শনিবার সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হয় এই সংগীত আসর।আসরে মেহেদী হাসান, গোলাম আলী, জগজিৎ সিং ও পঙ্কজ উদাসের মতো বিখ্যাত গজল গায়কদের গাওয়া ১৬টি গান গেয়ে শোনান শিল্পী আলমগীর। এসব গানের মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘রাফতা রাফতা’, ‘চুপকে চুপকে’, ‘মিলকার জুদা’, ‘চান্দি য্যায়সা রং হ্যায় তেরা’।আলমগীরের সঙ্গে দ্বৈতকণ্ঠে তিনটি গান করেন শিল্পীর তনয়া তাসনিয়া নাওশীন। পিতা-কন্যার দ্বৈত পরিবেশনা মন ভরিয়েছে দর্শকদের। আসরে শিল্পীর সঙ্গে তবলা বাজিয়েছেন সাখাওয়াত হোসেন, কি-বোর্ডে সঞ্জয় চৌধুরী, লিড গিটারে শাহনেওয়াজ, বেইজ গিটারে শিমুল ও অক্টোপ্যাড বাজিয়েছেন পীযুষ।সংগীত আসর শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন নাজমুল আবেদীন চৌধুরী, মৃণাল ভট্টাচার্য, সাইফুদ্দীন মাহমুদ খান, মো. আলী, এম মনির উদ্দিন, বাণী কুমার চৌধুরী প্রমুখ।