আলহাজ আবদুল্লাহ হোসেন চৌধুরী বৃত্তি প্রদান অনুষ্ঠান
চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের হাছানখীল সমাজকল্যাণ সমিতির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আলহাজ আবদুল্লাহ হোসেন চৌধুরী বৃত্তি প্রদান অনুষ্ঠান গত ১৮ নভেম্বর হাছানখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাবুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী।
এতে প্রধান অতিথি ছিলেন সরকারি মৌলভীবাজার কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান এস এম নাজিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন পদ্মা অয়েল কোম্পানির সাবেক কর্মকর্তা মুসলেহ উদ্দীন মুহাম্মদ, ডাবুয়া উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাইফুদ্দীন চৌধুরী প্রমুখ।
সংগঠনের সভাপতি নাছির উদ্দীনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন পরীক্ষা কমিটির চেয়ারম্যান এবং বিএসআরএম গ্রুপের কর্মকর্তা আলী মাহবুব হোসেন চৌধুরী। সভায় বক্তারা বলেন, এবার চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মেধাতালিকা, সাধারণ ও বিশেষ গ্রেডে ৩৫ জনকে আলহাজ আবদুল্লাহ হোসেন চৌধুরী বৃত্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।