আলহাজ আবদুল্লাহ হোসেন চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া হাছানখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ২৬ ডিসেম্বর আলহাজ আবদুল্লাহ হোসেন চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চতুর্থ বছরের মতো অনুষ্ঠিত পরীক্ষার ব্যবস্থাপনায় ছিল ডাবুয়া হাছানখীল সমাজকল্যাণ সমিতি। ওই পরীক্ষায় অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্র পরিদর্শন করেন পদ্মা ওয়েল কোম্পানির এমপ্লয়ি ম্যানেজার মুসলেহ উদ্দীন মুহাম্মদ, ডাবুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, সমাজসেবক জমির উদ্দীন, ব্যবসায়ী আবদুল মতিন, পরীক্ষা কমিটির চেয়ারম্যান আলী মাহবুব হোসেন চৌধুরী, পরীক্ষানিয়ন্ত্রক নাছির উদ্দীন প্রমুখ। রাউজানের বিভিন্ন বিদ্যালয়ের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার ফলাফল অনুযায়ী ৩৩ জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ গ্রেডে বৃত্তির জন্য মনোনীত করা হয়।