আলায়না যেদিন মাঠে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: ডেইলি স্টার ও সংগৃহীত
ছবি: ডেইলি স্টার ও সংগৃহীত

বাবা, তোমার মাথায় বিলি কেটে দিই?
দাও, কিন্তু মতলবটা কী, শুনি? মাথায় বিলি কেটে দেওয়ার বিনিময়ে বাংলাদেশ–ইংল্যান্ড সিরিজের টিকিট ম্যানেজ করে দিতে পারব না বলে দিলাম!
বলো তো মা, মুস্তাফিজ আঙ্কেল কীভাবে হাততালি দেয়?
কীভাবে আবার, এইভাবে!
আমার লক্ষ্মী মেয়েটা...
বাবা, তুমি শেভ করো না কেন ঠিকমতো?
কুটু কুটু বাচ্চা, আমি কিন্তু এই মাঠে খেলি। মাঠটা অনেক বড়, তাই না?
এত্ত বড়! আমি তো ভাবছি, মাঠটা আমাদের টিভির সমান!

বাবা, তুমি কীভাবে ব্যাটিং করো?
এইভাবে...
বাবা, পড়ে যাব তো!
পড়বা না, আমি শুধু ভালো ব্যাটিংই করি না, ভালো ক্যাচও ধরি!

এই যে গুডু সোনা, আসো আসো, চাচার কোলে আসো।

ছবি: ডেইলি স্টার ও সংগৃহীত
ছবি: ডেইলি স্টার ও সংগৃহীত

বন্ধুরা, আমার যে বাথরুম পেয়েছে, এটা তো ম্যাশ চাচাকে বলতে পারছি না! আমি এখন কী করব?
সোনা বাচ্চা, এবার তামিম চাচুর কোলে যাও।
কোলে আসো মামণি, তাহলে আমার গাড়িটা দিয়ে দেব!
তোমার কোলে যাওয়া যাবে না! তোমার বাসায় যে পিচ্চিটা আছে, ও আবার কান্নাকাটি করবে!
নাহ্, বাচ্চাকাচ্চাগুলো আসলেই জ্ঞানী!