আলিয়ঁস ফ্রঁসেজে নতুন সেশন ১৩ অক্টোবর থেকে শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজে ফরাসি ভাষার নতুন সেশন ১৩ অক্টোবর সোমবার থেকে শুরু হচ্ছে। কোর্সের সময়কাল তিন মাস। ভর্তির জন্য প্রতিষ্ঠানের কার্যালয়ে সপ্তাহের যে কোনো দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ও বিকেল চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত যোগাযোগ করা যাবে। এতে পেশাজীবী ছাড়াও অন্যান্য বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন সময়সূচি। শুক্রবার এবং শনিবারও ক্লাস নেওয়া হয়। এ ছাড়াও যাঁরা ছয় মাসের কোর্স করতে আগ্রহী তাঁদের জন্য ইনটেনসিভ কোর্স চালু করা হয়েছে। বিস্তারিত ফোনে (০৩১-৬১৫৭৪০) জানা যাবে। বিজ্ঞপ্তি।